Posts

Showing posts with the label internet

তিতা কথা অথচ তীব্র সত্য, দেশে নাকি চাকরী নাই!

দেশে চাকরী নাই; কেউ চাকরী পায় না। কিন্তু বিডিজবসের মত সাইটে হাজারে ৫/৬টার বেশী কমপ্লিট প্রোফাইল পাবেন না। ফেসবুকে আইসা বেকার বেকার কইরা কাইন্দালায়, কিন্তু লিঙ্কডইনে কারও প্রোফাইল রেডি না! কই খাইতে গেলাম, কই ঘুরতে গেলাম, কই আড্ডা দিলাম, কার বিয়ার বৌভাতে গেলাম সবই আপডেট আছে, নিজের সিভিটা আপডেট হয় না। ৫টা মেয়েকে পটানোর ট্রাই করতে ৫০ রকম ফন্দি আটে, কিন্তু ৫টা আলাদা প্রতিষ্ঠানে আলাদা ৫টা আলাদা জবের জন‍্য সেই একটাই ক‍্যারিয়ার অবজেক্টিভ। ছেলে ইঞ্জিনিয়ার আর ঠেকায় কে চাকুরি করবে মেনেজার পোস্টে। প্রথমেই চায় ডেক্সটপ গদি চেয়ার । আরে ভাই ঐ জায়গাতে যেতে হলে অনেক স্কিল অর্জন করতে হহবে। তা না আগেই বস।? ছেলে পেলে বিবিএ পড়ে, নেয় মার্কেটিং আর হিউম‍্যান রিসোর্স। কেন? ফ‍াইন‍্যান্স ন‍িবে না, কারণ ম‍্যাথে দূর্বল! কে যেন তাকে বুঝাইছে যে ফাইন‍্যান্স পড়তে সাইন্সের হায়ার ম‍্যাথের মাষ্টার্স শেষ করে আসা লাগে। একাউন্টিং পড়বে না কারণ তার ব‍্যাকগ্রাউন্ড হয় আর্টস না হয় সাইন্স ছিলো! কে যেন তারে বুঝাইছে এসএসসি বা এইচএসসিতে কমার্সের স্টুডেন্ট না হইলে একাউন্টিং এ পড়া যায় না! আবার কারা জানি ছড়াইছে দেশে নাকি এক...